প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিএনপি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 11-Mar-2025 46
হাবিবুর রহমান হাবিব, কালীগঞ্জ: মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল সড়কস্থ বিএনপি কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এক মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা বিএনপি-র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, আবু জাফর, জুমারত আলী জুম্মা, অধ্যাপক আব্দুল মাজেদ, নাজমুল হাসান তিতাস, পৌর বিএনপির সদস্য মাজহারুল আনোয়ার প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্ল্যা, সাবেক ছাত্রনেতা আশরাফুজ্জামান লাল, বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, বিএনপি নেতা এ এইচ এম আলিম, জয়নাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, পৌর কৃষক দলের আহবায়ক ফোরকান আলি, সদস্য সচিব ইয়ানুর রহমান সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপিকে পরিচালনা করতে হবে এবং দলের বদনাম হয় এধরনের কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। সভায় উপজেলার বিভিন্ন স্থানে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
office@ukantho.com