অন্যান্য
লালমনিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু
উচ্চকন্ঠ 25-Aug-2025 54
এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী জানান। নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) এবং একই এলাকার ফাহিম। আহত সোহাগ (২৭) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দোয়ানী ব্রিজ থেকে বড়খাতার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। বিপরীত দিক থেকে আসছিল আরেকটি মোটরসাইকেল। মুখোমুখি সংঘর্ষ হলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
office@ukantho.com