সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের উপচে পড়া ভিড়

উচ্চকন্ঠ   10-Aug-2025   39

Photo

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ লক্ষাধিক মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । যেখানে প্রতিদিন কয়েক শত মানুষ নানা সমস্যার কারনে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বৃহৎ জনগোষ্ঠির জন্য একমাত্র এ সরকারি হাসপাতালটিতে গত এক মাসে প্রায় ২ হাজার মানুষ এসেছেন জ্বর বা জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে। প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী শরীরে জ্বর নিয়ে আসছেন হাসপাতালটিতে। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মিত রোগীর পাশাপাশি জ্বরে আক্রান্ত রোগীদের ভিড়ে হাসপাতালের দেখা দিয়েছে বেড সংকট। বেড না পেয়ে অনেকে হাসপাতালের মেঝে ও বারান্দায় আশ্রয় নিয়েছেন। ৬ জন ডাক্তার ও প্রতি শিফটে ৩ জন করে নার্স এ সব রোগীর সেবা প্রদান করেছেন। করোনা কালীন সময়ের পর এবারই সর্বোচ্চ সংখ্যক জ্বরের রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছেন ।
তহুরা খাতুন নামে একজন রোগীর স্বজন বলেন, আমার স্বামী কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত। বাসায় চিকিৎসা নিয়ে ভাল না হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ আসমা খাতুন বলেন, প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী জ্বর নিয়ে এখানে আসছেন, তবে এ জ্বর সাধারন জ্বরের মত। এতে উদ্বিগ্ন হওয়ার কারন নেই। সম্পূর্ণ সুস্থ হতে কয়েক দিন সময় লাগছে।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে মা/দক ও চো/রাচা/লান/বি/রো/ধী অভিযানে আ/টক ২; ফে/ন/সি/ডি/ল ও আম উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও...

Photo

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধ-দিবস কর্মবিরতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে...

Photo

সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে প্রকৃতি...

Photo

কালীগঞ্জে নদীর ৫০ বিঘা জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের: প্রশাসন নীরব

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভৈরব নদী এখন আর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত