অপরাধ
মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 24-Apr-2025 46
এফএনএস: মাদারীপুরের শিবচরে এটি ব্রিজসংলগ্ন জঙ্গলের পাশ থেকে কামরুল হাসান (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুল হাসান পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে। শিবচর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেম ব্রিজ নামক এলাকায় একটি জঙ্গলের পাশে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। শিবচর থানার ওসিমো. রতন শেখ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্নের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।
office@ukantho.com