সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মদ্যপানে নাপিতের মৃত্যু

উচ্চকন্ঠ   14-May-2025   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় মদ্যপান করে নয়ন দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় নরসুন্দর নিহত নয়ন ওই গ্রামের রবি দাসের ছেলে।
নিহতের স্ত্রী দিপা দাস জানান, তার স্বামী নয়ন মাঝে মাঝে মদ পান করে বাড়িতে ফিরতেন। মঙ্গলবার রাতে নয়ন দাস মদ পান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করতে থাকেন। এরপর বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে নয়ন মারা যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া সুলতানা জানান, নিয়মিত এ্যালকোহল পান করার কারনে নয়নের লিভারে সমস্যা ছিলো। সে কারনেই তার মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “নিয়মিত এ্যালকোহল পান করার কারনে নয়ন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা, কাজি ডেকে পড়ানো হলো বিয়ে

এফএনএস: নাটোরে গভীর রাতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন...

Photo

বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতার দাবি ভিত্তিহীন: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

Photo

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানিযোগ্য...

Photo

দখল দূষনে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের বেগগতি, চিত্রা, বুড়ি ভৈরব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত