মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উচ্চকন্ঠ   04-Feb-2026   75

Photo


বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাদ্যযন্ত্রের তালে তালে শিক্ষার্থীদের ছন্দময় পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্রীড়া চত্বর। এরপর প্রায় ৩০টি ইভেন্টে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, রিলে রেস, লং জাম্প, হাই জাম্প,বালিশ খেলা,হাড়ি ভাঙা,মোরগ লড়াই, দড়ি টানাটানি, চামচে মার্বেল দৌড়, অন্ধ বধূর বাসরঘরে প্রবেশসহ নানা ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক খেলা। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একক ও দলীয় নৃত্য, অভিনয় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা, যা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শিক্ষক আব্দুস সালাম, কাতলাগাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, বিএনপি নেতা মালেক বিশ্বাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

office@ukantho.com


Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

নারী পুলিশের ওপর হামলাকারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা

এফএনএস: ঢাকার সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের এক নারী কনস্টেবলকে লোহার...

Photo

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে টাইফয়েড টিকাদান...

Photo

ড. ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত