বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপার চাঞ্চল্যকর তিন হত্যা মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন ও রাজু গ্রেফতার

উচ্চকন্ঠ   07-Jul-2025   45

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর তিন খুনের মামলায় গ্রেফতার দেখিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের সশস্ত্র কিলার গ্রুপের রহস্যময় সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটন ও তার সহযোগী রাজুকে।
সোমবার (০৭ জুলাই) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মোঃ মোখলেসুর রহমান তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আদালত এ বিষয়ে মঙ্গলবার (৮ জুলাই) রিমান্ড শুমানীর দিন ধার্য্য করেন।
গত ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ সন্ত্রাসী লিপটনকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল। লিপটনের বিরুদ্ধে একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তিনি কুষ্টিয়ার আ’লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিত।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২১ ফেব্রয়ারি শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্বশানঘাটে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পুর্ববাংলার সামরিক কমান্ডার হানেফ আলী, লিটন ও রাইসুল ইসলামকে ব্রাশ ফায়ারে হত্যা করে। হত্যার পর জাসদের কালু বাহিনী পরিচয়ে ঝিনাইদহের গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়। এঘটনায় নিহত চরমপন্থি নেতা হানেফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই তিন খুনের সঙ্গে লিপটন ও রাজু জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহম্মেদ জানান, তিন খুনের মামলায় প্রথমে লিপটন ও রাজুকে শোন-এ্যারেষ্ট দেখানো হয়। সোমবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে তোলা হলে দু’জনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জন গ্রেফতার হলেও কেউ আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেয়নি। মঙ্গলবার (৮ জুন) রিমান্ড লিপটন ও রাজুর আদালতে শুনানী হতে পারে।
জানা গেছে, ৯০ দশকে কলেজ ছাত্রলীগের মিছিল-মিটিংয়ের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি লিপটনের। পরবর্তীকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজে নাম লেখান। কুষ্টিয়া শহরে প্রকাশ্যে জামাই বাবুসহ একাধিক ব্যক্তিকে হত্যা করে আলোচনায় আসেন লিপটন। এরপর তার অপরাধ নেটওয়ার্ক আশপাশের জেলায় বিস্তৃত হয়। ফ্যাসিষ্ট আওয়ামী জামানায় কুষ্টিয়ার মাহবুব-উল আলম হানিফকে ফুলের তোড়া দিয়ে প্রকাশ্যে আসেন চরমপন্থি নেতা লিপটন। বড় জনসভা করে হানিফকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর ঢাকায় হানিফের অফিসে বেশির ভাগ সময় কাটাতেন লিপটন। হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সঙ্গে সখ্য গড়ে তুলে এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে মাথা কেটে ফুটবল খেলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে তাঁর...

Photo

কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভাতেই শৃঙ্খলা নেই!

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ের অতি গুরুত্বপুর্ণ আইন শৃঙ্খলা কমিটির...

Photo

নতুন দলের নাম ও প্রতীক ঠিক করতে মতামত চায় বৈষম্যবিরোধীরা

এফএনএস: চলতি মাসেই ছাত্র-তরুণদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সে...

Photo

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

এফএনএস: ফরিদপুরের নগরকান্দায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খা (৫১) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত