বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   18-Mar-2025   38

Photo

এফএনএস: যশোরে নিজ বাড়ির সামনে সাদী (৩২) ন্যমে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত সাড়ে ১১টায় শহরের রেল রোড পঙ্গু হাসপাতালের পেছনে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। নিহত সাদী রেলগেট এলাকার শওকত আলীর ছেলে। সাদীর স্বজনরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন এবং আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী তার কাছে চাঁদা দাবি করেছিল। তার জেরেই গত সোমবার রাতে তাকে বাড়ির সামনে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল সাংবাদিকদের জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক: গয়েশ্বর

এফএনএস: একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি...

Photo

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

Photo

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস:ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

Photo

চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে নড়াইলের কালিয়ায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌর বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত