মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, মা সহ ২ জন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   29-Jul-2026   32

Photo

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলেকে হত্যার অভিযোগে মাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি পলাতক রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন। এর আগে বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান মুদি দোকানদার মো. নেজাম উদ্দিন (৩৮)। তিনি উপজেলার মধ্যম শাকপুরা ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে। নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত, দোকানিকে লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি না করে...

Photo

ঝিনাইদহ সীমান্তে নারী শিশু সহ আটক ৭ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী...

Photo

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় হওয়ায় ‘জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: দ্রুত সময়ের মধ্যে শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলার রায়...

Photo

ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত