শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে রাষ্ট্র বিনির্মাণ করবো: নাহিদ

উচ্চকন্ঠ   08-Jul-2025   63

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্পষ্টভাবে শ্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশে স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়া শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছেন। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি। জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে পদযাত্রা শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে নাহিদ ইসলাম শহীদদের স্মরণ করে বলেন, কুষ্টিয়ায় আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। কুষ্টিয়ার মাটি শহীদদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় আবরার ফাহাদ শায়িত রয়েছেন। আমরা শহীদ আবরার ফাহাদের কথা বলছি। দেশের পক্ষে কথা বলার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহীদ আপনার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এ সময় এনসিপির আহ্বায়ক আধিপত্যবাদবিরোধী জন-আকাঙ্ক্ষার রাজনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ মৈত্রী রাজনীতির যে আশা-আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী রাজনীতির যে আশা-আকাঙ্ক্ষা- সেই আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আমরা এগিয়ে যাবো। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চাইলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই পদযাত্রাটি মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ। এ সময় মা-বাবাসহ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

ইতিহাসে এই প্রথম কোন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতার...

Photo

মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার, উদ্ধার ৮ কম্পিউটার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া...

Photo

এস আলমের প্রায় ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

এফএনএস: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ...

Photo

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

এফএনএস: রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত