বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

এস আলমের প্রায় ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

উচ্চকন্ঠ   11-Dec-2025   62

Photo

এফএনএস: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগের অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম, এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যসহ স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে ওই টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এমতাবস্থায় এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট মোট ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জরুরিভিত্তিতে জব্দ করা আবশ্যক।

office@ukantho.com


Photo

ভালোবাসায় সিক্ত মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

Photo

নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগস্ট র্মাচ ফর জাস্টিস...

Photo

ব্র‍্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় ফেজের শেষ লিংকেজ মিটিং অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের...

Photo

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত