বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

উচ্চকন্ঠ   23-Dec-2025   108

Photo

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমি বেশ কিছুদিন আগে সম্ভবত এটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপর সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। আমরা একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা সরকার-দেশটাকে সচল রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি, তাদের সবাই এখান উপস্থিত আছেন। সিইসি বলেন, ক্রান্তি লগ্নে আমাদের যে দায়িত্ব এসে পড়েছে। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া আমাদের দায়িত্ব। আমার অথরিটি ততক্ষণ কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে না। এ সিস্টেমটাকে ধরে রাখা সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সে ব্যবস্থা করা, সে দায়-দায়িত্ব আপনার। ইউ আর অল রেসপন্সিবল। তিনি আরও বলেন, যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের এসে পড়েছে; আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো। এবং এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না। এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন। সিইসি বলেন, আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অফ ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা অংশ নিয়েছেন।

office@ukantho.com


Photo

শখের ঘোড়ায় কদর বেড়েছে কোটচাঁদপুরের আসাদুলের

মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক, কোটর্চাঁদপুর: বিলুপ্তপ্রায় ঘোড়া ও ঘোড়ার...

Photo

শৈলকুপায় সংঘর্ষে নারীসহ ১০ জন আহত: বাড়িঘর ভাংচুর

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় জমি সংক্রান্ত...

Photo

ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিন ছাত্রীকে যৌন হয়রানি...

Photo

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত