সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় সংঘর্ষে নারীসহ ১০ জন আহত: বাড়িঘর ভাংচুর

উচ্চকন্ঠ   19-May-2025   63

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম ও মাহবুব হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বিকেলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

office@ukantho.com


Photo

পিআর-সহ অন্যান্য দাবি মানা না হলে বড় আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ অন্যান্য...

Photo

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

এফএনএস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম...

Photo

ড. ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়...

Photo

দীর্ঘদিন ধরে জলাতঙ্কের টিকা সংকট ঝিনাইদহের হাসপাতালগুলোতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (র‌্যাবিস)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত