বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাংবাদিক অপহরণ-নির্যাতন: সব পদ হারালেন ছাত্রদল নেতা

উচ্চকন্ঠ   21-Aug-2025   43

Photo

অভিযুক্ত ছাত্রদল নেতা মুন্না সরকার

এফএনএস: সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনার কামারখন্দ উপজেলাধীন ১নং ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কামারখন্দ উপজেলা শাখা। ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম বলেন, মুন্না সরকারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা কোনও অন্যায় মেনে নেব না। বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামক একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এর জেরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এরপর ভুক্তভোগী সাংবাদিকের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশের সাইবার ক্রাইম সেল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল...

Photo

রাতের আধারে জেলা পরিষদের আমগাছ কেটে দেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ০৫নং...

Photo

কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কোপানো মামলায় গ্রেফতার-১

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার...

Photo

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর চাওয়া হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত