শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসেছে কলকাতায়

উচ্চকন্ঠ   15-Nov-2025   70

Photo

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ১৫ ই নভেম্বর শনিবার। শীত পড়ার সাথে সাথেই ভিন দেশী মানুষেরা শীতের পোশাক নিয়ে কলকাতার বিভিন্ন পার্কে পসরা সাজিয়ে বসে আছেন। এই শীতের তিন মাস যাবৎ তারা কলকাতায় থাকবেন এমনটাই জানালেন।
ছোট থেকে বড় হবার জন্য গরমের পোশাক সাজিয়ে রেখেছেন, নভেম্বর থেকে শুরু হয়েছে তাদের এই পোশাকের মেলা, রয়েছি টুপি, সোয়েটার, শাল কম্বল ও গরমের বিভিন্ন সামগ্রীর পোশাক।
প্রতি বছরের ন্যায় এই বছরও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে বিডন স্ট্রিট ও অন্যান্য বেশ কয়েকটি পার্কে এই শীতের পোশাকের মেলা বসেছে।‌
বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও শীতের প্রয়োজনীয় জিনিস কিনতে ভীড় জমাচ্ছেন দোকানে দোকানে, এবং এই বছর শীতের নতুন পোশাক কি, সেটাও ক্রেতারা জানার চেষ্টা করছেন।
ভিনদেশীরা শীতের পোশাক নিয়ে কেউ এসেছেন, দার্জিলিং থেকে, কেউ এসেছেন শিলিগুড়ি, কেউ এসেছেন হিমাচল প্রদেশ, কেউ এসেছেন ত্রিপুরা থেকে, নেপাল ও চায়না থেকে, তাদের দেশের নিত্য নতুন শীতের পোশাক নিয়ে। তবে ভিনদেশী বিক্রেতাদের কাছে জানা গেল, এক একটা জিনিস ও কোয়ালিটির উপর দাম, তবে কলকাতায় যে সকল শীতের পোশাকের দাম নেয়, তার থেকে অনেকটাই কম দামে পাওয়া যায় এই ভিনদেশীদের কাছ থেকে, এমনটাও জানালেন ক্রেতারা কিনতেছে, এখানে জিনিসগুলি খুব ভালো পাওয়া যায়। কলকাতায় বেশি পয়সা দিও এই ধরনের জিনিস পাওয়া যায় না বললেই বলা যায়।
এখানে ছোটদের গরমের পোশাক, ৩০০ টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের রয়েছে এবং বড়দের পোশাক ৬০০ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত রয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ খানি স্টল রয়েছে এই পার্কে। থাকছে প্রতিদিনই খোলা। এই মেলা চলবে জানুয়ারি পর্যন্ত।

office@ukantho.com


Photo

পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

এফএনএস: পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে...

Photo

গাজা ভূখন্ডের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

উচ্চকন্ঠ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Photo

অভিনেত্রী শাওন, এডিসি নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা

এফএনএস: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ও পুলিশের কাউন্টার টেররিজম...

Photo

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত