বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

অভিনেত্রী শাওন, এডিসি নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা

উচ্চকন্ঠ   23-Apr-2025   62

Photo

এফএনএস: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এ পরোয়ানা জারি করেন। শাওনের সৎ মা নিশি ইসলাম বাদী হয়ে একই আদালতে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সে বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে পরিচয় ও বিয়ে। এ ঘটনা জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির‌্যাতন চালান শাওন। এ সময় শাওন ও তার অন্যান্য ভাই বোনেরা ক্ষমতার প্রভাবে দ্বিতীয় মা নিশিকে ছয় মাসের জেলে পাঠান। মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তদন্ত করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাদের বিরুদ্ধে প্রথমে সমন ইস্যু করেন। নির্ধারিত দিনে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন নেন। তবে শাওন ও নাজমুল হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

office@ukantho.com


Photo

যৌন হয়রানি ও সমকামিতাসহ নানা অভিযোগে ইবি শিক্ষক চাকরিচ্যুত

এফএনএস: যৌন হয়রানি ও সমকামিতাসহ নানা অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের...

Photo

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এফএনএস: সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার...

Photo

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

Photo

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত