সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

উচ্চকন্ঠ   02-Jul-2025   54

Photo

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে আরও দুটি ককটেল ফাটিয়ে চলে যায়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পথচারী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী ও সবজি বিক্রেতা। তারা পোড়াপাড়া-যুগিন্দা সড়কে পৌঁছালে ডাকাতরা গতিরোধ করে। সেই সঙ্গে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ৫০ হাজার টাকা লুট ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে চলে যায়। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডাকাত দলের সদস্যরা ডাকাতির আগে দুটি ও পরে একটি ককটেল ছুড়লেও দুটি বিস্ফোরিত হয়েছে। আরেকটি অবিস্ফোরিত রয়ে গেছে ঘটনাস্থলে। এ রকম ঘটনা গত মাসেও একই সড়কে ঘটেছিল। পরপর দুটি ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় লোকজন। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে নেমেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

জিয়া পরিবারের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে: মাহমুদুর রহমান

এফএনএস: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বেগম খালেদা...

Photo

রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর কদমতলী তেকে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার করা হয়েছে।...

Photo

নেত্রকোণায় ইউএনওকে ‘শাসানোর’ ঘটনায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

এফএনএস: ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)...

Photo

দ্রুতই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে: ডা. জাহিদ

এফএনএস: দ্রুতই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত