সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশকে হেয় করতেই তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন: ফারুক

উচ্চকন্ঠ   19-Mar-2025   48

Photo

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেছে ভারতীয় গণমাধ্যম। বুধবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফারুক বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী নেতাকর্মীরা জড়িত। কিন্তু তারা এর দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ওয়ান ইলেভেনর মতো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবারও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। জয়নুল আবদিন ফারুক দ্রুত জাতীয় নির্বাচন দাবি করেন। এর মাধ্যমে মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি তিন দিনের সফরে ভারত গিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা প্রশ্নের জবাব দেন। এতে তিনি মন্তব্য করেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে (বাংলাদেশে) হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, ক্যাথলিক এবং অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সোমবার সন্ধ্যায় ওই মন্তব্য প্রকাশের পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

office@ukantho.com


Photo

টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে গার্মেন্টস কর্মী...

Photo

বিতর্কিত গুয়ান্তানামো বে জেলে শরণার্থী শিবির খুলছেন ট্রাম্প

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: হাজারেরও বেশি শরণার্থীকে গুয়েনতানামো বে...

Photo

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

এফএনএস: বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই...

Photo

ঝিনাইদহে ৫দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, শিক্ষক ও পরিবার উদ্বিগ্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত