বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   06-Jun-2026   76

Photo

একরামুল ইসলাম তুষার,: নিজস্ব প্রতিবেদক: শনিবার ( ৬ জুন) ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ নেতৃত্বে,র‍্যালিটি পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি সচেতনতা। বাড়ির আশ-পাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, পানির পাত্র ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড কার্যক্রম জোরদার করা হয়েছে।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জে ভর্তি কৃত রোগীদের দেখতে যান এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়া হয় ।

office@ukantho.com


Photo

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

এফএনএস ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের...

Photo

স্ত্রীকে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে পালানো স্বামী গ্রেপ্তার

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী শিউলী বেগমকে (৩৫) গলা...

Photo

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন...

Photo

কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের সফলতা

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত