বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   21-Jun-2025   50

Photo

এফএনএস ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা এই তথ্য নিশ্চিত করেছে। মৃত দুই শিশু হলো- ফারাবি (৯) এবং লিহান (৮)। তারা সাতবাড়ি সড়কের শেখ ভবনে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তারা দুজনই স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ফারাবি পূর্ব শিলুয়া গ্রামের প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। লিহান দুর্গাপুর গ্রামের প্রবাসী শামসুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে ফারাবি এবং লিহান খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার দিকে নির্মাণাধীন শেখ ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, ভবন মালিকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মো. হাসান বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ভবন মালিকরা যদি সেফটিক ট্যাংকের ঢাকনা ঠিকভাবে লাগিয়ে রাখতেন, তাহলে এ ঘটনা ঘটতো না। ছাগলনাইয়া থানার ওসি মো. শামসুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশু দুটির লাশ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং ভবন মালিকের অবহেলার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তাদের এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। ফারাবির বাবা ইকবাল হোসেন বলেন, আমার ছেলেকে আর ফিরে পাবো না। তবে চাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দ্রæত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহŸান জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

জুলাই শহীদদের স্মরণে কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে...

Photo

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে...

Photo

ঈদের ছুটিতেও ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারিতে জন্ম নিল ৬ নবজাতক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে যখন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত