রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

উচ্চকন্ঠ   11-Nov-2025   90

Photo

এফএনএস: রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যা ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে জিশু আলীর বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে বাবর আলী উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়। এদিকে হত্যাকান্ডের ঘটনার পরে বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করে ছিলেন। পরে পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

office@ukantho.com


Photo

বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা, ভাই-বোনকে কুপিয়ে জখম

এফএনএস: পারিবারিক বিরোধের জেরে বরিশাল সদর উপজেলার কাশিপুরে পুলিশের...

Photo

কালীগঞ্জে গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গাজা...

Photo

নেত্রকোণায় ইউএনওকে ‘শাসানোর’ ঘটনায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

এফএনএস: ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)...

Photo

ভাঙা চোয়াল নিয়ে ৪০ কি.মি. বাস চালিয়ে থানায় চালক

এফএনএস: ঈদের দিন মধ্যরাতে চল্লিশজন যাত্রী নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত