মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা, ভাই-বোনকে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   01-Aug-2025   54

Photo

এফএনএস: পারিবারিক বিরোধের জেরে বরিশাল সদর উপজেলার কাশিপুরে পুলিশের সামনে বসতবাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়াও নিহত যুবকের ছোট ভাই ও বোনকেও কুপিয়ে গুরুতরভাবে আহত করেছে হামলাকারীরা। পাশাপাশি তাদের বসতঘরে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল মেট্রোপলিটনের কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক বিল্ববাড়ি গ্রামের নজির সিকদারের ছেলে লিটু সিকদার (৪২)। আহত হয়েছেন তার ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮)। আহত মুন্নি জানান, একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন গাজী তার স্বামী। কিন্তু সম্প্রতি জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে পারিবারিক বিরোধ হয়। সম্প্রতি মুন্নি ও তার স্বামী পাল্টাপাল্টি মামলা করেন। মামলার আসামি হিসেবে গত বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়ে পুলিশের সঙ্গে বাড়িতে আসেন মুন্নি। তখন পুলিশের সামনে একদল লোক তাদের ওপর হামলা করে ঘরে ভাঙচুর ও আগুন দেয়। এ ছাড়াও তার বড় ভাই লিটু সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। তাদেরও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। এ ঘটনার বিচার দাবি করেছেন মুন্নি। স্থানীয় বাসিন্দা আলামিন হাসান বলেন, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা লিটু সিকদার এলাকায় চাঁদাবাজি করেন। তার জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। কয়েকদিন আগে তার ভগ্নিপতি জাকির হোসেনকে মারধর করে গোপনাঙ্গে বিদ্যুতের শক দিয়েছেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয় তার ওপর। বিকেলে পুলিশ নিয়ে লিটু বাড়িতে আসেন। তখন স্থানীয়রা বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা লিটুকে গণপিটুনি দেন। দুই ঘণ্টা পর পুলিশ এসে লিটুকে উদ্ধার করে রওনা দিলে গ্রামবাসী তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুপিয়ে লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। তার বোন ও ছোট ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, আগে থেকেই হামলাকারীদের সঙ্গে নিহতের পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এবং মামলা রয়েছে উভয় পক্ষের। এ বিষয়ে থানা পুলিশ আগে থেকেই অবগত ছিল। সন্ধ্যায় আকস্মিক এ হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: রিয়াজ হোসেন জানিয়েছেন, পারিবারিক ঘটনার সূত্র ধরে এ হত্যাকান্ড ও হামলার ঘটনা। প্রধান অভিযুক্ত জাকির হোসেনসহ হামলাকারীদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চলছে। প্রাথমিকভাবে আমরা ৫-৭ জনকে হেফাজতে নিয়েছি, তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

office@ukantho.com


Photo

নিজের ১০ দিন বয়সী মেয়েকে হত্যা করলেন মা

এফএনএস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী কন্যাশিশুকে পানিতে ফেলে...

Photo

মহাকাশ প্রতিযোগিতায় বিশ্বসেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল...

Photo

৯নং বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদ: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার...

Photo

এবছর নির্বাচন সম্ভব নয় আমি ঠিক এভাবে কথাটা বলিনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত