বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Oct-2025   75

Photo

এফএনএস: রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছারপোকা মারার কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবন হোসেনের বাবা নুর ইসলাম জানান, আমরা বাবা ও ছেলে মিলে ভাঙারি ব্যবসা করি। গত বুধবার দিনগত রাত ১১টার দিকে বাসার সব রুমে ছারপোকার ওষুধ দিয়ে কাজে বেরিয়ে যান। পরিবারে অন্যরা গত রাতে আত্মীয়র বাসায় চলে যায়। পরে রাতে আমার ছেলে এসে তার রুমে ঘুমায়। বৃহস্পতিবার সকালে এসে ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

office@ukantho.com


Photo

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

এফএনএস: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ...

Photo

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা...

Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

Photo

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে আটক ১৩০৮ জন

গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৮২ এফএনএস: গাজীপুরে অভিযান চালিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত