বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   03-Mar-2025   56

Photo

এফএনএস: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে দিনাজপুরের বিরামপুরে নাবিল হোসেন (২২) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে বিরামপুর বিরামপুর পৌরশহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার রাতে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। নাবিল হোসেন দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তবে তার বর্তমান ও দ্বিতীয় বাবার নাম মাহবুব আলম। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য। পুলিশ জানায়, নাবিল হোসেন তার ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে গত রোববার বিকেলে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। আরও লেখা ছিল ‘তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করব।’ বিষয়টি জানতে পেরে গত রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

office@ukantho.com


Photo

খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলাম

এফএনএস:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার...

Photo

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায়...

Photo

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা

এফএনএস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন...

Photo

উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি নাহিদের

এফএনএস: উচ্চ কক্ষ গঠনে প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ও ভোটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত