রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি নাহিদের

উচ্চকন্ঠ   28-Jul-2025   51

Photo

এফএনএস: উচ্চ কক্ষ গঠনে প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ও ভোটার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না আসায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ৫ আগস্টের আগেই সনদ স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাকবাংলোয় ‘জুলাই আন্দোলন’-এ নিহত ১১ শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নাহিদ বলেন, উচ্চ কক্ষ গঠনে জনগণের ভোট ও প্রতিনিধিত্বের ভারসাম্য রাখতে হবে। আমরা এখনো আশাবাদী, ৫ আগস্টের আগেই জুলাই সনদ স্বাক্ষরিত হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আগের দিন দেওয়া বক্তব্যের পর নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের সাংবিধানিক অধিকার। কারও বক্তব্য থাকলে তা গণতান্ত্রিকভাবে প্রকাশ করতে পারে। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, শুধু উপদেষ্টারাই নয়, প্রশাসনের বিভিন্ন স্তরেও এখনো পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তবে জুলাই সনদের পর নির্বাচনী কার্যক্রম শুরু হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির নেতাকর্মীরা জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেন। পরে সেখানে পথসভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।

office@ukantho.com


Photo

যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যতদিন ফ্যাসিবাদের...

Photo

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আদালতে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

এফএনএস: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার...

Photo

১৯ দিনে রেমিট্যান্স এলো সোয়া ২ বিলিয়ন ডলার

এফএনএস: পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে দেশে...

Photo

ঝিনাইদহে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত