বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরের যাদবপুর বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

উচ্চকন্ঠ   11-Jun-2026   42

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে| চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) বিকেল ৫টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়|
মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে ওঠা যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন|
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে| এ অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে| তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন|
বক্তারা সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান| তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে|
অনুষ্ঠানটির আয়োজন করেন আরিফুল ইসলাম (আরিফ) ও মো. ইদ্রিস মিয়া| এতে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাস্টার, মো. সোনা মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. ওহিদুল হোসেন, মো. সবুজ হোসেন, মো. রাজ্জাক হোসেন, মো. লিটন, মো. সবুজ (বড়বাড়ি), মো. আনারুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন|

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৪০ বছর বাকে করে অপ্রচলিত সবজি বিক্রি করে আসছেন তাহাজ মন্ডল

নিজস্ব প্রতিবেদক: শুধু গ্রামেই নয়,শহরে তরকারি হিসেবে শাপলা,কলার মোচা,...

Photo

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পৌরসভার ড্রেন...

Photo

ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান...

Photo

কালীগঞ্জে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত