মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই: প্রেস সচিব

উচ্চকন্ঠ   23-Jul-2025   42

Photo

এফএনএস: উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় হতাহতদের তথ্য যাচাই ও স্বচ্ছতা নিশ্চিত করতেই ক্যাম্পাসে ৯ ঘণ্টা অবস্থান করেছিলেন-এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, বিভ্রান্তি দূর করতে কলেজ ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন দুই উপদেষ্টা। এই কক্ষ থেকেই প্রতিদিন আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা জানানো হবে এবং তা মিলিয়ে দেখা হবে কলেজ রেজিস্টারের উপস্থিতি তালিকার সঙ্গে। প্রেস সচিব লেখেন, সরকারের মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই। তিনি বলেন, গত মঙ্গলবার মাইলস্টোন কলেজে গিয়ে দেখি চারদিকে শোক ও ক্ষোভে ভারী এক পরিবেশ। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করেছে। কেউ কেউ অভিযোগ করেছে, মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ২০০২ সাল থেকে বহু দুর্ঘটনার সংবাদ কাভার করার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। নিখোঁজদের পরিবারের সদস্যরা রিপোর্ট করেন, পরে হাসপাতাল ও প্রশাসনের তথ্য অনুযায়ী অধিকাংশই তাদের প্রিয়জনকে খুঁজে পান। মাইলস্টোন কলেজ চাইলেই হাজিরা খাতায় দেখে অনুপস্থিতদের শনাক্ত করতে পারবে। শফিকুল আলম বলেন, কলেজ ক্যাম্পাসে যে কন্ট্রোল রুম গঠন করা হচ্ছে, সেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এটি আজ থেকেই পূর্ণভাবে চালু হবে। তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনীও আহতদের অবস্থা নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছে। ‘আমরা চাইলে আগেই চলে আসতে পারতাম’ বলেন তিনি। কিন্তু উপদেষ্টারা চেয়েছেন যেন কোনো রকম বলপ্রয়োগ ছাড়া শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধান হয়। তারা প্রয়োজনে রাতেও থাকার প্রস্তুতি রেখেছিলেন। আমরা তখনই বিদায় নিই, যখন বুঝি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তিনি লেখেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদের জাতির শহীদ। আসুন, সবাই মিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ করি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।
সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই: আইএসপিআর
এদিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, স¤প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে গ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে। এ বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে ও আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তিনি আরও বলেন, অতএব আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যে কোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে, সেনাবাহিনীসহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত এবং আপনাদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।

office@ukantho.com


Photo

দেশে ফিরে দাদুর পাশে থাকতে চাই: ফেসবুকে প্রথম পোস্টে জাইমা রহমান

এফএনএস: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে...

Photo

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক গাইডলাইন তৈরীর কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ খুলনার...

Photo

ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর...

Photo

ফরিদপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত