রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু সচেতনতা আলোচনা সভা

উচ্চকন্ঠ   22-Sep-2025   103

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোহিনুর অডিটোরিয়াম মিলনায়তন কক্ষে বিদ্যালয় কর্তৃক আয়োজিত জলবায়ু সচেতনতা বিষয়ক উপস্হিত বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসাহক আলী। প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, পৌর মেয়র ও বিদ্যালয়ের সভাপতি এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির অন্যতম নেতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস এম হুমায়ুন কবির মিলন, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির।
জলবায়ু সচেতনতা বিষয়ক উপস্হিত বক্তৃতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রুশনা রহমান, ইরা খাতুন ও নওশীন নাহার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী জেরিন রহমান এবং গীতা পাঠ করেন ঐন্দিলা বিশ্বাস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায় আলোচনা শেষে প্রধান অতিথি এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আরো মানুষকে উদ্বুদ্ধ করেন
প্রাণবন্ত এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার ঘটে।

office@ukantho.com


Photo

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন...

Photo

মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের কর্মরত...

Photo

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে: মান্না

এফএনএস: স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য...

Photo

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে: মঞ্জু

এফএনএস: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত