মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গাইবান্ধায় বাবা-ছেলের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   24-Oct-2025   62

Photo

এফএনএস: গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার (পশ্চিম বাছোহাটি) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন-শহিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে শিহাব মিয়া (১৩)। শহিদুল পশ্চিম বাছোহাটি গ্রামের আজগর আলীর ছেলে। শিহাব স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির ৩০০ গজ পশ্চিম পাশে নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য শিহাবকে নিয়ে সেচ পাম্প চালু করতে যান শহিদুল। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের লাশ দেখতে পান। পরে গ্রামবাসীর সহায়তায় লাশ দুটি বাড়িতে আনা হয়। ধারণা করা হচ্ছে, মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মুহূর্তে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে। এদিকে, একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবকে সংবর্ধনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর...

Photo

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বিএনপি কর্মীকে জরিমানা

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয়...

Photo

বড় সংকট না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি: রিজভী

এফএনএস: বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত