সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   03-Dec-2025   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে হাফেজ শিক্ষার্থীরা কোরআন খতম করেন। দোয়া মাহফিলে কয়েক হাজার মুসল্লী অংশ নেন।
বুধবার বিকাল ৪টায় আসরের নামাজের পরে উজির আলী স্কুল এন্ড কলেজের ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারম সম্পাদক আচরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশা করেন মুসল্লিরা।

office@ukantho.com


Photo

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Photo

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ কালীগঞ্জ থানার ওসিকে সম্মাননা প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: স্পর্শকাতর মামলার দ্রুত ব্যাবস্থা গ্রহনে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের পূজা মন্দির পরিদর্শন ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ৭ নভেম্বর...

Photo

একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

এফএনএস: ১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত