বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

উচ্চকন্ঠ   24-Apr-2026   59

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের সাথে গরু বোঝাই নসিমনের (ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মো. জামিরুল খাঁ নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.জামিরুল খাঁ (৫০) উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁ এর ছেলে। তিনি পেশায় নসিমন চালক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নসিমন চালক জামিরুল খাঁ নামে ওই ব্যক্তি সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে তার চালিত নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক অটোভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খাঁ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

দখল দূষনে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের বেগগতি, চিত্রা, বুড়ি ভৈরব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে...

Photo

উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

এফএনএস: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের...

Photo

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে আটক ১৩০৮ জন

গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৮২ এফএনএস: গাজীপুরে অভিযান চালিয়ে...

Photo

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির কর্মীকে কুপিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত