মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

যশোরে ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

উচ্চকন্ঠ   16-Jun-2025   54

Photo

এফএনএস: যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে যেয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এসময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি, ড্যাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষেই এখানে এসেছি। ভবিষ্যতে শিশুটির যেকোনো সহায়তায় বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌগাছায় যখন শিশুটি পাশবিক নির্যাতনের ঘটনার শিকার হয়, তখনই কিন্তু শিশুটিকে বিএনপির নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসকদের আন্তরিকতায় শিশুটির অবস্থা এখন উন্নতির দিকে। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকেরা কাজ করছে। আইনি সহায়তার জন্য আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছে সেই সদস্যরাও আইনি সহায়তা দিচ্ছে। শিশুটির পাশে বিএনপির নেতাকর্মীরা সব সময় থাকবে। আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার মেয়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর সঙ্গে না ঘটে। এই ধরণের ঘটনার বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক বিচার হলে এসব কর্মকাÐে আর কেউ জড়াবে না। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলায়োর হোসেন খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত বুধবার যশোরের চৌগাছায় বাড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে এক প্রতিবেশী। এরপর শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

office@ukantho.com


Photo

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

এফএনএস: সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে...

Photo

কালীগঞ্জ টু কোলা রোডে মাটিখেকোদের রাজত্বে ১ দিনে ৩০ জন আহত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: আইন, আদালত, প্রশাসন, সংবাদকর্মী,...

Photo

কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মডার্ন...

Photo

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট ॥ খালি হাতে ফিরছেন সেবা প্রত্যাশীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত