সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

উচ্চকন্ঠ   07-Jul-2025   112

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের তুষার শেখ ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।
তিনি জানান, শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তুষারকে গ্রেফতার করা হয়। তুষার-নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।
পরবর্তীতে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে নোয়াগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় ২২ ক্যারেটের ১১ আনা ৩ রতি স্বর্ণের চেইন টাকা এবং ঘরের শো-কেসের ওপর থেকে দু’টি কানের দুল উদ্ধার করা হয়।
২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া অন্য থানায় কতটি মামলা আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

রাখালগাছি ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ,(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ১১নং রাখালগাছি ...

Photo

বগুড়ায় হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭

এফএনএস: বগুড়ায় সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে একটি ফ্ল্যাটে...

Photo

তরুণ প্রজন্ম নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নতুন সভ্যতার প্রধান...

Photo

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: প্রচলিত আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এফএনএস: বিয়ের প্রতিশ্রæতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত