মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১’শ গ্রামের মানুষের পারাপারে ভোগান্তি: কোলা-জামাল সংযোগ ব্রিজ নির্মাণে চরম ধীরগতি

উচ্চকন্ঠ   19-Jul-2025   61

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন ও ২নং জামাল ইউনিয়নের সংযোগস্থলে থাকা পুরাতন ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা ধীরগতিতে চলছে। ফলে এই অঞ্চলের প্রায় ১শ টি গ্রামের হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জননিরাপত্তার স্বার্থে সেটি ভেঙে ফেলা হয়। কিন্তু নতুন ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্মাণ কাজ সঠিকভাবে এগোচ্ছে না। কাজের গতি এতটাই ধীর যে বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, তবু ব্রিজের কাঠামো এখনো সম্পূর্ণ হয়নি।
সাময়িকভাবে এলাকাবাসীর চলাচলের জন্য একটি কাঠের সাঁকো তৈরি করা হয়েছিল। সেটিও কয়েকবার সংস্কার করার পর বন্যার পানিতে ভেসে গেছে। বর্তমানে সাঁকো না থাকায় স্থানীয় জনগণ নৌকা কিংবা পানি পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে।
একই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই দুর্ভোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ভোগান্তি আরও চরমে ওঠে। জরুরি স্বাস্থ্যসেবা বা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, “আমাদের কথা কেউ শোনে না। কাজ শুরু করে ফেলে রেখেছে। ছোট ছোট ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে। এটা কেমন উন্নয়ন?”
অন্যদিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের অর্থ ছাড়ে দেরি ও ঠিকাদার পক্ষের অমনোযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত ব্রিজ নির্মাণ সম্পন্ন করে তাদের ন্যায্য চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় তারা আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।

office@ukantho.com


Photo

জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো...

Photo

ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস...

Photo

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান: সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ, আটক নেই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল...

Photo

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

এফএনএস:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে গণঅধিকার পরিষদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত