মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গৃহকর্মী হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে

উচ্চকন্ঠ   12-Apr-2025   36

Photo

এফএনএস: ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এদিন মামলার মূল নথি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে গত শুক্রবার তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তারকে গুলিতে আহত হন। গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজ আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় নবী নেওয়াজ আসামি।

office@ukantho.com


Photo

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বৃহস্পতিবার...

Photo

যশোর সরকারি মুরগী প্রজনন খামারে খামারী লাঞ্চিত, হিসাব রক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: মুরগীর বাচ্চা কিনতে গিয়ে লাঞ্চিত হওয়ায়...

Photo

সমাজের প্রতিটি স্তরের মানুষের ভোট দেওয়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: গোয়েন লুইস

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন,...

Photo

চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ এই বছরই শুরু হবে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের বিনিয়োগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত