সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   20-Jul-2025   62

Photo

এফএনএস: নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। রোববার সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিন বছর আগে রাজমিস্ত্রি সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। রাতে খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান তারা। সকালে তারা ঘুম থেকে না ওঠায় ঝুমার বাবার বাড়ির লোকজন ঘরে ঢুকে আড়ার সঙ্গে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

office@ukantho.com


Photo

দায়িত্বে অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লোজড

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের...

Photo

১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ যুবক-যুবতীর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তুষার আহমেদ। ২০১৮ সালে মারা...

Photo

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এক সমন্বয়কের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু দুদকের

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও...

Photo

যশোরে চোরাই ফোন উদ্ধারের পর ফেরত: ২ পুলিশ প্রত্যাহার

এফএনএস: যশোরে চোরাই ফোন উদ্ধারের পর ব্যবসায়ীকে ফেরত দেওয়ার ঘটনায় ঝিকরগাছার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত