রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   28-Apr-2025   57

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্টিত সভাতে ইউএনও দেদারুল ইসলাম বলেন, মাদক নির্মূল করতে প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। মাটি খেকো ও মাদক কারবারি সহ অবৈধ ব্যবসার সাথে উপজেলা প্রশাসনের কোন আপোষ নেই। এছাড়াও চিত্রা নদী দখলমুক্ত করতে আমরা শিঘ্রই অভিযানে নামবো।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আলম, কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, গনমাধ্যমকর্মী জামির হোসেন, নয়ন খন্দকার, আহসান কবির, হুমায়ুন কবির সোহাগ ও ইউপি চেয়ারম্যান আজিজুল খা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসকগন। সভাতে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, হাট ইজারাদারদের দৌরাত্ব্য প্রতিরোধ, চুরি, মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন বন্ধ বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক...

Photo

রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ...

Photo

হরিণাকুন্ডুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক...

Photo

নড়াইলের তুলারামপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদরের তুলারামপুর গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত