বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন

উচ্চকন্ঠ   16-Aug-2025   47

Photo

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে ১৫ আগষ্ট কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উচ্চকন্ঠ নিউজ ও ইউ.কে টিভির প্রধান সম্পাদক ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা জুমারত আলী ও আবু জাফর। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন লস্কর, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান কাজল, পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারী ফোরকান আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের...

Photo

মহেশপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর কমিটি গঠন: মাওঃ আবু দাউদ সভাপতি ও মাওঃ মোঃ আলমগীর হোসেন সম্পাদক

অসিম মোদক, মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাংলাদেশ খেলাফত...

Photo

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ...

Photo

পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই শহীদকন্যার আত্মহত্যা

এফএনএস: পটুয়াখালীর দুমকিতে দলবেঁধে ধর্ষণের শিকার সেই কিশোরী গত শনিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত