সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল: ডা. শফিকুর

উচ্চকন্ঠ   22-Jul-2025   51

Photo

এফএনএস: অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই। কুরআানের শাসন চাই। মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে পথসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি বলেন, দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পযর্ন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাঁদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। ইয়া মাবুদ তুমি বাংলাদেশে কুরআনের শাসন দাও। এর আগে তিনি ঢাকায় দলের জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে শান্তনা দেন। এ সময় তিনি মাওলানা আবু সাঈদের পরিবারের সঙ্গে হাত তুলে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পথসভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান। সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অন্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইশবাল হোসেন, খুলনা জেলা কর্ম ও শূরা সদস্য অধ্যাপক আব্দুর রব, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মো. আবু ইউসুফ, চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। এর আগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সকাল ১০ টার দিকে খুলনা জেলার দাকোপ উপজেলার চালনার একটি হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনি চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন। দুপুরে একই হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে আমীরে জামায়াত পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমান কলম এর বাড়ির উদ্দেশে দাকোপ ত্যাগ করেন। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ-এ যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে গত শনিবার রাত পৌণে ৩ টার দিকে রয়্যাল পরিবহনের একটি দ্রæতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ (৫২) মারা যান। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

office@ukantho.com


Photo

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...

Photo

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরায় হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...

Photo

নড়াইলে মাদক সেবনকালে ৪ যুবক আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে ইয়াবা সেবনের অপরাধে...

Photo

গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আসিফ-মাহফুজ: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত