মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   28-Oct-2025   92

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ২৮অক্টোবর মঙ্গলবার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে শোক র‌্যালি, প্রতিকৃতিত্বে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর জীবন থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা নেওয়া উচিত। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

office@ukantho.com


Photo

হাজারীবাগের হোস্টেলে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ

এফএনএস: রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয়...

Photo

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি

এফএনএস: সীমানা পুনর্র্নিধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে...

Photo

এম,পি ছিলেন অতিথি, তারপরও অনুমতির অজুহাতে মাহফিল বন্ধ করলেন ইউএনও ও পুলিশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে...

Photo

পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

এফএনএস: পটুয়াখালী জেলার বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত