মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Sep-2025   58

Photo

এফএনএস: মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার গোলাম মোস্তফা (৫০) গাংনী পৌরসভার ৫নং ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটাপাড়া এলাকা) মৃত আজিজুল হকের ছেলে। তিনি গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি আভিযানিক দল ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গোলাম মোস্তফার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল ৯টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।

office@ukantho.com


Photo

রংপুরে নিখোঁজ হওয়ার একদিন পর কৃষকদল নেতার লাশ উদ্ধার

এফএনএস:রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মাটিতে পুঁতে...

Photo

চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিকী পালন

আজিমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিক...

Photo

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর বড়বোনের মৃত্যু, আহত ছোটবোন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত