রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি, সায় নেই বিএনপির

উচ্চকন্ঠ   22-Jun-2025   46

Photo

এফএনএস: একজন ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে জামায়াত-এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে এতে সায় দেয়নি বিএনপিসহ তিনটি রাজনৈতিক দল। অন্য দুটি দল হলো- বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)। গতকাল রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ৩৩টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই মত দিয়েছে যে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবেও এমন মেয়াদের কথা উল্লেখ ছিল। জোনায়েদ সাকি বলেন, এ নিয়ে ভিন্নমত থাকায় আলোচনা এখনো চলমান। পরবর্তী বৈঠকের আগে পারস্পরিক মতবিনিময়ের জন্য দুদিন সময় নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নয়-রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংসদে নারী প্রতিনিধিত্ব, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভ‚মিকা এবং সরাসরি নির্বাচনের প্রশ্নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা ধাপে ধাপে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি গড়ে তুলতে চাই। জোনায়েদ সাকি বলেন, আমরা দ্রæত কোনো সিদ্ধান্তে না গিয়ে সমঝোতার পথ খুঁজছি। এসব বিষয়ে তাড়াহুড়ো না করে সবার মতামতের ভিত্তিতে ঐকমত্যের পথে এগিয়ে যাচ্ছি। এতে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন আরও সমৃদ্ধ ও টেকসই হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, যদি শেষ পর্যন্ত ঐক্য না হয়, তবে যে দল বা নেতারা দ্বিমত পোষণ করেন, তাদের মতামত জনগণের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম দিনের সংলাপ শুরু হয়। এতে অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি। জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি পৃথক অধিবেশন করেছে। এসব সংলাপে বেশকিছু বিষয়ে ঐকমত্য হলেও মৌলিক কিছু প্রস্তাবে দ্বিমত ছিল। এসব বিষয় সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ১৭ জুন থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভেকু দিয়ে বাওড়ের জমি সমান করছে প্রভাবশালীরা: একশ বিঘা সরকারি জমি বেহাত হওয়ার আশংকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না...

Photo

আমি নির্বাচন করবো, দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারবো না: রুমিন ফারহানা

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে...

Photo

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত ৬

এফএনএস: রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৬ জনের...

Photo

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

এফএনএস: গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত