শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বান্দরবানে জঙ্গলে মিললো ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

উচ্চকন্ঠ   22-Jul-2025   69

Photo

এফএনএস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে ছৈয়দ নূর নামে এক ব্যবসায়ীর বস্থাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ঘুমধুম ইউপির আজুখাইয়া এলাকার পাহাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছৈয়দ নুর কক্সবাজারের উখিয়া বাজার এলাকার ব্যবসায়ী বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন লোক আজুখাইয়া এলাকার পাহাড়ের জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যায়। সেখানে গিয়ে দুর্গন্ধ পেলে এর উৎস খোঁজার চেষ্টা করেন তারা। একপর্যায়ে বস্থাবন্দি অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা আরও জানান, গত তিনদিন আগে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে সৈয়দ নুরকে অপহরণের পর সোমবার এই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি ওসি মাসরুরুল হক বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান। অভিযানের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

office@ukantho.com


Photo

পিলখানা হত্যাকান্ড নিয়ে অনেক বছর আমাদের বিভ্রান্তিতে রাখা হয়েছে: প্রধান উপদেষ্টা

এফএনএস: দেশের প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯...

Photo

তান্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে প্রথম আলোকে-ডেইলি স্টার ভবন

এফএনএস: রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়...

Photo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার...

Photo

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত