শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

নড়াইলে এইচএসসি পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা গ্রহণ: কেন্দ্র সচিবসহ দুজনকে প্রত্যাহার ও শোকজ

উচ্চকন্ঠ   30-Jun-2025   105

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৪র্থ সেটের পরিবর্তে ২য় সেটের প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকন্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে শিক্ষক ও পরীক্ষার্থী কলেজ কেন্দ্রে এসে ভীড় জমায় এবং ক্ষোভ প্রকাশ করে। বিষয়টি নিয়ে কেন্দ্র কতৃপক্ষ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন।
এদিক দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দুজনকে দায়িত্ব হতে অব্যাহত ও শো-কজ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা নেয়া প্রশ্নপত্রেই খাতা মুল্যায়ণ করা হবে বলে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী রবিবার (২৯ জুন) সকাল ১০টা্ হতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বোর্ডের নির্দেশনা ছিলো ০৪নং সেটে পরীক্ষা গ্রহণের। কিন্তু ভুলবশতঃ লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের ০২ সেটে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাইরে এলে অন্য কলেজের শিক্ষার্থীদের সাথে দেখা হলে তারা প্রশ্ন মেলায়। তখন সেটের ভিন্নতার কারনে বিভ্রান্তিতে পড়ে। একপর্যায়ে পরীক্ষাথী ও অভিভাবকরা যাচাই-বাছাই করে জানতে পারেন লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজের প্রশ্নের সেট পবির্তন হয়েছে। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে এসে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েন। এসময় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল হাসান অভিযোগ করে বলেন, ভুল সেট পরীক্ষা নেওয়ার ঘটনাটি পরীক্ষা শেষ হলে কিছুক্ষণ পর জানতে পারি। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমাদের উত্তরপত্রের বিষয়ে কি হবে-তা নিয়েও আমরা চিন্তিত।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাসের সাথে কথা বলার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয় নাই
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ জানান, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস এবং ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম। তাঁদের দায়িত্বহীনতার বিষয়ে যশোর শিক্ষাবোর্ডকে জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর আব্দুল মতিন বলেন,‘ পরীক্ষার্থীদের যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করে যে সেটে পরীক্ষা নেয়া হয়েছে, ওই সেটের প্রশ্ন দিয়েই খাতা মুল্যায়ণ করা হবে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামকে দায়িত্ব হতে অব্যাহত দেয়া হয়েছে। একই সাথে তাঁদের কারণদর্শানো নোটিশ পাঠানো হয়েছে। আগামীতে যাতে ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সে ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন করা হবে।’

office@ukantho.com


Photo

কিছু বিষয় অমীমাংসিত, সব দলকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের

এফএনএস: দ্বিতীয় দফা সংলাপে আলোচিত উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন...

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উৎসবমুখর...

Photo

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ইউএনও’র সংবর্ধনা প্রদান

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায়...

Photo

বারোবাজারে ২১ বছর ধরে পরিত্যক্ত ইউপি ভবনে ১৭ বছর ধরে চলছে গ্রাম পুলিশের মুরগির ব্যবসা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত