প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ইউএনও’র সংবর্ধনা প্রদান
উচ্চকন্ঠ 27-Aug-2026 14
হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্টানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উল্লেখ্য, ২০২৬ এ এসএসসির ফলাফলে উপজেলার ২৮টি মাধ্যমিক ও ৩ টি মাদ্রাসা থেকে মোট ২০০ শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন,বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সরকারী নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিদৌরা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ। শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট ও গাছের চারা প্রদান করা হয়।
office@ukantho.com