মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   23-Feb-2025   56

Photo

এফএনএস: চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তল এবং নয় রাউন্ড গুলিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার কোতয়ালি থানাধীন বাজার ব্রীজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালি থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ। গ্রেপ্তার দুজন হলেন– নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কমার্স কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আলী মাসুদ (৩৩) এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামিয়া কলেজ শাখার সাবেক সভাপতি মনসুর আলী (৪৭)। কোতয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান আলী মাসুদের দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল এবং মনসুর আলীর কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

office@ukantho.com


Photo

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা...

Photo

ঝিনাইদহে কয়েক হাজার পরিবারের মাঝে মালিতা ফউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মালিতা ফউন্ডেশনের...

Photo

বগুড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর)...

Photo

চট্টগ্রামে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত