শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইসরাইলসহ সারা বিশ্বের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে এর মুল হোতা আমেরিকা: রেজাউল করিম

উচ্চকন্ঠ   14-Apr-2025   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি যে নীতি আদর্শ ও প্রচলিত গনতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তা হলে আমেরিকায় দেখা যেত। কিন্তু সবচেয়ে বেশি অশান্তির আগুন সেই দেশেই জ্বলছে। এমন নীতি আদর্শের মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয় বলে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসরাইলসহ সারা বিশ্বের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে এর মুল হোতা আমেরিকা। তাই রাষ্ট্রিয়, সামাজিক ও ব্যক্তি পর্যায়সহ সর্বত্র ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকার আহবান জানান।
জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

কালিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ ২০২৫-২৬ মৌসুমে...

Photo

শিক্ষকদের টাকায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ইউএনও’র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি...

Photo

কুষ্টিয়ায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

এফএনএস: আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও...

Photo

ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আগামী দোসরা আগস্ট ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত