সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের

উচ্চকন্ঠ   30-Jul-2025   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আগামী দোসরা আগস্ট ঝিনাইদহে পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের। রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাফুফের সহযোগিতায় জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে দোসরা আগস্ট লীগ শুরু হবে। এবারের লীগে জেলার বিভিন্ন উপজেলার ১০ ফুটবল একাডেমি অংশ নিবে। ২৯ বা ৩০ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা হবার কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ফুটবলের সৌন্দর্য ও খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরতে এবারের আয়োজন হবে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক প্রভাষক এম আক্তার মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সংগ্রাম, নির্বাহী সদস্য নুরুদ্দিন পিকু, এ কে এম রেজাউল হাকিম পিকুল, হাসানুজ্জামান খোকো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

হরিনাকুন্ডুতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, বৃক্ষরোপণ ও সেবার ওপর গুরুত্বারোপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২ নং...

Photo

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

এফএনএস ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের...

Photo

নভেম্বরে গণভোট চায় জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট...

Photo

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

এফএনএস: দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত