সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   04-Mar-2026   90

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে পিটুনিতে দুই জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা পিটুনিতে গুরুতর আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে পিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে লৌহজং থানা পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ ফিরোজ কবির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয় পক্রিয়াধীন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন...

Photo

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বাস ও...

Photo

পুলিশ এখনও ট্রমাটাইজ: জিএমপি কমিশনার

এফএনএস: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান...

Photo

কালীগঞ্জে বিএনপি নেত্রী মুর্শিদা জামাল বেল্টুর মহিলা দলের সাথে মত বিনিময়

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত