মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

উচ্চকন্ঠ   30-Jul-2025   60

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। গত ২৫ জুলাই শৈলকুপা সেনা ক্যাম্পে এ সংক্রান্তে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ শিমুল হোসেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, শিমুল হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে। তাদের মালিকানাধীন ২১ নং উত্তর বোয়ালিয়া মৌজার ৮০০, ৮০১ ও ২৫৮১ নং দাগের ৩৯.৬৬ শতক এবং ১২১৬ নং দাগের ২০ শতক জমি রতিডাঙ্গা গ্রামের মৃত কোবাদ আলী মোল্ল্যার ছেলে আব্দুর রশিদ মোল্ল্যা, ফজলুর রহমান মোল্লা এবং রশিদ মোল্ল্যার ছেলে মোঃ পারভেজ মোল্ল্যা গত ২৪ জুলাই জোরপূর্বক দখল নিয়েছে।
শিমুল হোসেন বলেন, ১৯৫৬ সালের দলিল মূলে ও ১৯৬২ সালের রেকর্ডে এই জমি আমার দাদা কোবাদ আলী শাহ ও তার ভাই বিরু শাহ’র নামে। আরএস রেকর্ডে শিমুলসহ অন্যান্য ওয়ারিশদের নামে জমির নামপত্তন করা হয়। এই জমি নিয়ে বর্তমানে সিনিয়র সহকারী জজ আদালত শৈলকুপাতে মামলা চলমান রয়েছে, যার নাম্বার -০৮/২০২৫। কিন্তু আব্দুর রশিদ মোল্ল্যা, ফজলুল হক ওরফে ফজলু মোল্ল্যা এবং পারভেজ মোল্লা স্থানীয় বিএনপি নেতা কাজলের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমাদের জমি দখল নিয়েছে। এই বিষয়ে আমরা সেনা ক্যাম্প সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচারের সহায়তা চাই। আদালত যেই রায় দেবে আমরা সেটা মেনে নেব।
এই বিষয়ে জানতে আব্দুর রশিদ মোল্ল্যার মোবাইল নাম্বারে (০১৭৩৯০০১৮৪৬) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

হাবিব ওসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর ও শৈলকুপায়...

Photo

কালীগঞ্জ এম.ইউ কলেজিয়েট স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহাবুবার রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ এম.ইউ কলেজুয়েট...

Photo

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল: সিইসি। ডিসেম্বর বা পরের মার্চে নির্বাচন: প্রেস সচিব

এফএনএস: আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল...

Photo

হরিণাকুন্ডুতে ফসলের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত